মাসাইল
১০০%
বেনামাযীর বাড়ীতে খানা খাওয়া ও হাদীয়া গ্রহণ করা
প্রশ্ন
বেনামাযীর বাড়ীতে খানা খাওয়া এবং তার থেকে হাদিয়া টাকা নেয়া ঠিক হবে কি-না?
উত্তর
নামায না পড়ার দ্বারা তার উপার্জিত সম্পদ হারাম ও নাপাক হয়ে যায় না, নামায না পড়ার কারণে সে গুনাহগার হবে। তাকে হিকমতের মাধ্যমে নামাযের দিকে দাওয়াত দিতে হবে। তার সাথে সম্পর্ক রেখে তাকে যদি দীনের পথে আনা যায়, তাহলে তার বাড়ীতে খেতে বা তার হাদিয়া নিতে কোন অসুবিধা নেই। যদি তার সাথে সম্পর্ক ছিন্ন করলে বা তাকে বয়কট করলে অনুতপ্ত হয়ে সহীহ পথে ফিরে আসার সম্ভাবনা থাকে, তাহলে তখন সে পথ গ্রহণ করা উত্তম। মোটকথা, যে ভাবেই হোক তাকে নামাযের দিকে আনার চেষ্টা করতে হবে। চাই তার সাথে নম্র ব্যবহার করেই হোক বা কঠোরতা করে হোক।
[প্রমাণঃ ফাতাওয়া মাহমূদিয়া ১:১৪৪]