বাংলাদেশ হেলাল কমিটির পক্ষ থেকে চাঁদ দেখার হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

বাংলাদেশ হেলাল কমিটির পক্ষ থেকে রামাযান ও দুই ঈদের চাঁদ দেখার যে ঘোষণা বাংলাদেশ রেডিও ও টেলিভশন হতে দেয়া হয়, তা ইসলামে গ্রহণযোগ্য কি-না?

উত্তর

বাংলাদেশে হেলাল কমিটি তো আছে এবং তার মধ্যে কতক আলেম-উলামাও আছেন। তাদের লিখিত ঘোষণাটি হুবহু রেডিওতে প্রকাশ করা উচিত। তাহলে সে সংবাদ গ্রহণ করে বাংলাদেশের সকল মুসলমানের জন্য রোযা, ঈদ করা জরুরী হবে। কিন্তু দুঃখজনক যে, রেডিওতে সহীহ নিয়ম মত প্রচার করা হয় না। গোজামিল ধরনের খবর প্রচার করা হয় যেমন বলা হয়- বাংলাদেশের আকাশে শাওয়ালের চাঁদ দেখা গেছে। কে দেখলো? চাঁদ প্রমাণিত হওয়ার খবরটি কাদের সিদ্ধান্ত? এসব বিষয়ের উপর কোন রকম আলোকপাত করা হয় না। হাত পা বিহীণ একটা খবর দায়সারাভাবে শুনিয়ে দেয়া হয় মাত্র। শরীয়তের দৃষ্টিতে এরুপ গোলমালে ঘোষণা গ্রহণ করে তার ভিত্তিতে রোযা বা ঈদ করা জরুরী নয়। বরং এরুপ পরিস্থিতিতে প্রত্যেক এলাকার লোক নিজেদের চাঁদ দেখার ভিত্তিতে রোযা ঈদ করতে পারে।

[প্রমাণঃ বুখারী শরীফ ১:২৫৬# ফাতাওয়া মাহমুদিয়া ৫:১৭৯# জাদীদ ফিকহী মাসায়িল ২:৩৪# আলমগীরী ১:১৯৯]

বাংলাদেশ হেলাল কমিটির পক্ষ থেকে চাঁদ দেখার হুকুম | ইসলামী যিন্দেগী