মাসাইল
১০০%
মসজিদে পত্রিকা পড়া ও রেডিও শ্রবণ
প্রশ্ন
মসজিদে রেডিও নিয়ে গিয়ে শ্রবন করা জায়িয আছে কিনা?
উত্তর
পবিত্র মসজিদ হচ্ছে ইবাদতের স্থান। দুনিয়াবী কোন আলোচনা মসজিদে জায়িয নয়। এ কারণে মসজিদের ভিতরে বসে রেডিওর খবর শুনা জায়িয হবে না। তাছাড়া বর্তমানে খবরের আগে ও পরে রেডিওতে গান বাজনা পরিবেশিত হয়। তেমনিভাবে দ্বীনী নয়, তেমন সব দুনিয়াবী পত্রিকাও মসজিদে নিয়েপড়া নিষেধ। বিশেষতঃ ছবিওয়ালা পত্রিকা মসজিদে নেয়া খুবই অন্যায়। [প্রমাণঃ দুররে মুখতার ১:৬৬০; আদাবুল মাসজিদ (মুফতী শফী র.) পৃঃ ৩৮]