মাসাইল
১০০%
ভন্ডের আভিধানিক ও পারিভাষিক অর্থ
মুফতী মনসূরুল হক সাহেব১ জুলাই, ২০২৩কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি, বাতিল সম্প্রদায় ও গোমরাহ দল
প্রশ্ন
বর্তমান যুগে অনেক ভন্ডপীর বা ভন্ড নবীর কথা শোনা যায়, আসলে ভন্ড শব্দের অর্থ কি ?
উত্তর
ভন্ড শব্দের আভিধানিক অর্থ হল- নষ্ট, ভানকারী, শঠ, কপট, ঠকবাজ ও প্রবঞ্চনাকারী।
পরিভাষায় ভন্ড বলা হয় তাকে যে স্বীয় হীনস্বার্থ হাসিল করার জন্য সত্যকে গোপন করে কোন অবাস্তব জিনিসকে মানুষের সামনে পেশ করে।
উপরোল্লিখিত সংজ্ঞানুযায়ী ভন্ডের পরিচয় স্পষ্ট যে, বর্তমানে অনেক লোক দুনিয়াবী হীন স্বার্থে ধর্মের নামে বিভিন্ন রূপ ধারণ করে সঠিক শরীয়ত ও মারেফতকে গোপন করে ভ্রান্ত মতবাদ মানুষের সামনে পেশ করে চলছে। তাদের খপ্পর থেকে মুসলামানদের বেঁচে থাকা জরুরী। [প্রমাণ মিশকাত শরীফ, ৪৬১]