এক মসজিদে একাধিক জামাত পড়া
প্রশ্ন
বর্তমানে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মসজিদে নামাযের জামাতে মুসল্লি সংখ্যা নির্দিষ্ট করে দেয়া আছে। এর চেয়ে বেশি সংখ্যায় জামাতে অংশগ্রহণ করলে পুলিশী হয়রানীর শিকার হতে হয়। এমতাবস্থায় আমাদের জন্য এক মসজিদে একাধিক জামাত পড়ার অনুমতি আছে কি?
উত্তর
এক মসজিদে একাধিক জামাত আদায় করা কাম্য নয়। তবে যদি পড়া হয়, তাহলে নামায আদায় হয়ে যাবে। তাই যারা জামাত পাবেন না, তারা বাসায় বা অন্যত্র জামাতে নামায় পড়ে নিবেন। বর্তমান অবস্থায় দ্বিতীয় জামাত করা থেকে দু’টি কারণে বিরত থাকা উচিত। যথা-
১) যেহেতু সরকারের পক্ষ থেকে নিষেধাজ্ঞা আছে, তাই এভাবে দ্বিতীয়, তৃতীয় জামাত পড়তে থাকলে মসজিদে বেশি সংখ্যক লোকের আনাগোনা বৃদ্ধি পাবে। যা আইন শৃংখলা বাহিনীর দৃষ্টিগোচর হবে।
ফলে সতর্কতা স্বরূপ সরকারের পক্ষ থেকে পুরো মসজিদ বন্ধ করে দেবার আদেশও জারী হতে পারে। তা’ই মসজিদে দ্বিতীয়, তৃতীয় জামাত না করাই উচিত।
২) এভাবে আমভাবে মসজিদে দ্বিতীয়, তৃতীয় জামাতের প্রচলন হয়ে গেলে জরুরী অবস্থা চলে গেলেও মামুলী কারণে মসজিদে দ্বিতীয় তৃতীয় জামাত পড়ার আদত হবার শংকা রয়েছে।
তখন মানুষের মাঝে প্রথম জামাতের গুরুত্ব কমে যাবে। অথচ এক মসজিদে একাধিক জামাত শরীয়তে কাম্য নয়।
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِيهِ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ «أَقْبَلَ مِنْ نَوَاحِي الْمَدِينَةِ يُرِيدُ الصَّلَاةَ، فَوَجَدَ النَّاسَ قَدْ صَلَّوْا، فَمَالَ إِلَى مَنْزِلِهِ، فَجَمَعَ أَهْلَهَ، فَصَلَّى بِهِمْ» (المعجم الأوسط، رقم الحديث-4601،