মাসাইল
১০০%
আযান ও নামাযে মাইক বা লাউড স্পীকারের ব্যবহার
প্রশ্ন
আযান ও নামাযে মাইক ব্যবহার করা কুরআন ও হাদীসের আলোকে কতটুকু সহীহ?
উত্তর
নামায যেহেতু সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত তাই উক্ত ইবাদতকে সুন্নাত তরীকা অনুযায়ী সাধাসিধেভাবে আদায় করাই বাঞ্ছনীয়। এ কারণে বর্তমানে মুফতীগণ বিনা প্রয়োজনে ছোট জামা‘আতে নামাযে মাইক ব্যবহার করাকে খেলাফে আওলা বলে আখ্যায়িত করেছেন। তবে বড় জামা‘আত হলে নামাযে মাইক ব্যবহার করা যায়। এতে কোন অসুবিধা নেই। তেনমিভাবে আযানের এক উদ্দেশ্য হল আওয়ায দূরে পৌছানো। তাই মাইকে আযান দেওয়াতেও কোন অসুবিধা নেই। [প্রমাণ: ফাতাওয়ায়ে শামী, ১:৫৮৯ # ইমদাদুল ফাতাওয়া ১:৮৪৫ # ফাতাওয়ায়ে রহীমিয়া ১:৯০-৯৪]