মাসবূক ভুলবশতঃ ইমামের সাথে সালাম ফিরিয়ে ফেললে
প্রশ্ন
(ক) কোন ব্যক্তি চার রাক’আত ওয়ালা ফরয নামাযের তিন রাক’আত ইমাম সাহেবের সাথে আদায় করেছে। সে ভুলবশতঃ ইমাম সাহেবের সাথে ডান দিকে সালাম ফিরিয়ে দিয়েছে। সাথে সাথে মনে হল যে, তার এক রাক’আত বাকী রয়েছে। তাই ইমাম সাহেব বাম দিকে সালাম ফিরানোর সময় সে উঠে বাকী রাক’আত আদায় করল। এতে তার নামাযের কোন ক্ষতি হবে কি-না?
উত্তর
প্রশ্নের বিবরণ অনুযায়ী তার নামায সহীহ হয়ে গেছে, তবে ইমামের একদম সাথে সাথে সালাম ফিরিয়ে থাকলে সাহু সিজদা লাগবে না। আর যদি ইমামের ‘আসসালামু’ শব্দ শেষ হওয়ার পর সালাম ফিরিয়ে থাকে, তাহলে সাহু সিজদাহ করে নিলে তার নামায সহীহ হয়ে যাবে।
উল্লেখ্য, তিনি ইমামের বাম দিকে সালামের সময় যে অবশিষ্ট নামায পূর্ণ করার জন্য উঠেছেন, এটা মুস্তাহাব নিয়ম নয়। বরং মুস্তাহাব নিয়ম হল- ইমামের উভয় দিকে সালাম ফিরানোর পর সামান্য দেরী করে তারপরে উঠা। [প্রমাণ: ফাতাওয়া শামী ২:৮২# আল বাহরুর রায়িক ২:১০০ # আহসানুল ফাতাওয়া ৪:২৪]