ফজরের সুন্নাতে রাসূল ﷺ এর কিরা’আত

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

হযরত নবী করীম ﷺ কি কি সূরা দ্বারা ফজরের সুন্নাত নামায পড়েছিলেন। লোক মুখে শুনেছি, সূরা কাফিরুন ১ম রাকা’আতে, ২য় রাকাআতে সূরা ইখলাস ৩ বার পড়েছেন। কথাটা কতটুকু সত্য?

উত্তর

হযরত নবী করীম ﷺ ফজরের সুন্নাতে ১ম রাকা’আতে সূরা কাফিরুন এবং ‍দ্বিতীয় রাকা’আতে সূরা ইখলাস পড়তেন। তবে সূরা ইখলাস তিনবার পড়ার কথা কোথাও পাওয়া যায় না। সুতরাং এটা ভিত্তিহীন। [প্রমাণ: তাহাবী শরীফ ১:১৭৬-৬৭, নাসায়ী শরীফ]

ফজরের সুন্নাতে রাসূল ﷺ এর কিরা’আত | ইসলামী যিন্দেগী