মাসাইল
১০০%
তালের টুপি পরে নামায পড়া
প্রশ্ন
তালের টুপি, চাটাইয়ের টুপি মুসল্লীদের জন্য সারিবদ্ধভাবে মসজিদে রেখে দেয়া হয় এবং এই টুপি পরে নামায পড়া হয়। এটা কেমন?
উত্তর
নামাযের সময় তালের টুপি বা চাটাইয়ের টুপি পরিধান করা উচিত নয়। কারণ-যে টুপি পরে লোক সমাজে যেতে শরম বোধ হয়, নামাযের সময় সেরুপ টুপি বা লেবাস পরিধান করা অনুচিত এবং এরকম টুপি মসজিদে রাখাও অনুচিত।
[আদ্দুররুল মুখতার ১:৬৪০]