ইতেকাফ অবস্থায় মসজিদের ছাদে যাওয়ার বিধান কি?

আহলে হক মিডিয়া৭ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

আমি কয়েকজন মুফতি সাহেবকে জিজ্ঞাসা করলাম যে, ইতেকাফ অবস্থায় মসজিদের ছাদে উঠা জায়েয কিনা। তারা বললেন, জায়েয আছে। যেহেতু ছাদও মসজিদের অন্তর্ভুক্ত। এখন প্রশ্ন হলো তাদের কথা সঠিক কিনা ? 

উত্তর

যদি ছাদে যাওয়ার রাস্তা মসজিদের ভিতর দিয়ে হয়, তাহলে যেতে পারবে। বাহির দিয়ে হলে যেতে পারবে না। গেলে তার ইতিকাফ ভেঙ্গে যাবে।

وَصُعُودُ الْمِئْذَنَةِ إنْ كَانَ بَابُهَا فِي الْمَسْجِدِ لَا يَفْسُدُ الِاعْتِكَافُ وَإِنْ كَانَ الْبَابُ خَارِجَ الْمَسْجِدِ فَكَذَلِكَ فِي ظَاهِرِ الرِّوَايَةِ قَالَ بَعْضُهُمْ هَذَا فِي الْمُؤَذِّنِ؛ لِأَنَّ خُرُوجَهُ لِلْآذَانِ يَكُونُ مُسْتَثْنًى عَنْ الْإِيجَابِ أَمَّا فِي غَيْرِ الْمُؤَذِّنِ فَيَفْسُدُ الِاعْتِكَافُ (البحر الرائق، كتاب الصوم، باب الاعتكاف-2/529

ইতেকাফ অবস্থায় মসজিদের ছাদে যাওয়ার বিধান কি? | ইসলামী যিন্দেগী