মহরে ফাতেমীর পরিমাণ

মুফতী মনসূরুল হক সাহেব১৬ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

মহরে ফাতেমী কি? এবং তার পরিমাণ বর্তমান বাজারে কত টাকা?

উত্তর

হুযূর ﷺ স্বীয় কন্যা হযরত ফাতিমা রা. যিনি সমস্ত জান্নাতী মহিলাদের সর্দার, তাঁর বিবাহের সময় যে মহর নির্ধারিত করেছিলেন, উহাকেই মহরে ফাতেমী বলে।

মহরে ফাতেমীর পরিমাণঃ মহরে ফাতেমী পাঁচশত দিরহাম অর্থাৎ একশত সোয়া একত্রিশ তোলা রূপা। বর্তমান বাজারে (প্রায়) ছয়শত টাকা তোলা হিসাবে (প্রায়) ৮০,০০০/= (আশি হাজার টাকা)। বর্তমানে কেউ ফাতেমী দেনমহর দিতে চাইলে উক্ত পরিমাণ রূপা বা তার বাজার মূল্য দিতে হবে। মহরে ফাতেমী শুধুমাত্র সামর্থ্যবান স্বামীর জন্য সুন্নাত। সকলের জন্য নয়, বরং অন্যদের জন্য সামর্থ্য অনুযায়ী কমপক্ষে দশ দিরহাম যার বর্তমান বাজার দর হিসাবে (প্রায়) ১৫০০/= (পনেরশত টাকা) দিলেও বিবাহ দুরস্ত হবে।

[প্রমাণঃ ফাতওয়া রহীমিয়া ৬:৪৪৫ #জাওয়াহিরুল ফিকহ ২:৪২৪ #ফাতওয়া আলমগীরী ১:৩০২ # বদায়েয়ুস সানায়ে ২;২৭৫]

মহরে ফাতেমীর পরিমাণ | ইসলামী যিন্দেগী