নামাযে সূরা ফাতিহার স্থানে তাশহহুদ পড়া বা এর উল্টোটা করা

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

নামাযের মধ্যে যদি কেউ সূরা ফাতিহার স্থানে তাশাহহুদ পড়ে, অথবা তাশাহহুদের স্থানে সূরা ফাতিহা পড়ে, তাহলে নামাযের কোন ক্ষতি হবে কি-না?

উত্তর

সূরা ফাতিহার স্থানে তাশাহহুদ পড়ার দরুন সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। তবে যদি কেউ তাশাহহুদের স্থানে সূরা ফাতিহা পড়ে, তাহলে তার উপরে সিজদায়ে সাহু ওয়াজিব হবে।

উল্লেখ্য, যদি কেউ সূরায়ে ফাতিহা পড়ার পর সূরা মিলানোর স্থানে তাশাহহুদ পড়ে, তাহলে ওয়াজিব শুরু করতে বিলম্ব হওয়ায় সিজদায়ে সাহু ওয়াজিব হবে। তবে যদি কেউ তাশাহহুদ পড়ার পর দরূদ শরীফ পড়ার পূর্বে সূরায়ে ফাতিহা পড়ে, তাহলে তার উপর সিজদায়ে সাহু ওয়াজিব হবে না। [প্রমাণ: ফাতাওয়া আলমগীরী, ১:১২৭]

নামাযে সূরা ফাতিহার স্থানে তাশহহুদ পড়া বা এর উল্টোটা করা | ইসলামী যিন্দেগী