সাহরী খেয়ে ঘুমানোর পর স্বপ্নদোষ হওয়া

মুফতী মনসূরুল হক সাহেব৯ অক্টোবর, ২০২৪রোযা ও ইতিকাফ

প্রশ্ন

সাহরী খাওয়ার পর ঘুমের মধ্যে স্বপ্নদোষ হয়েছে। (ক) এখন কি রোযা ভঙ্গ হয়েছে? (খ) এখন পাক হওয়ার নিয়ম কি? (গ) ঘুম থেকে উঠে গোসল করে নামায ও কুরআন শরীফ পড়তে পারবে কি-না?

উত্তর

(ক) সাহরী খাওয়ার পর ঘুমে বা রোযা থাকা অবস্থায় দিনের বেলা ঘুমে স্বপ্নদোষ হলে রোযার কোন ক্ষতি হবে না।

(খ) স্বপ্নদোষ হলে ঘুম থেকে উঠে ফরয গোসলের নিয়ম অনুযায়ী গোসল করলে পবিত্র হয়ে যাবে। তবে গড়গড়া ছাড়া কুলি করবে এবং সতর্কতার সাথে নাকে পানি পৌঁছাবে। যাতে পেটে পানি না পৌঁছে।

(গ) গোসল করে পবিত্র হওয়ার পর নামায ও কুরআন শরীফ তিলাওয়াত এবং অন্যান্য ইবাদত-বন্দেগী করতে পারবে।

[প্রমাণঃ ফাতাওয়া শামী ২:৩৯৬]

সাহরী খেয়ে ঘুমানোর পর স্বপ্নদোষ হওয়া | ইসলামী যিন্দেগী