মাসাইল
১০০%
বন্দুক দিয়ে শিকার করা
প্রশ্ন
ইয়ারগান অথবা বন্দুক দিয়ে যদি বিসমিল্লাহ বলে পাখি শিকার করা হয়, তাহলে জীবিত অবস্থায় পাওয়ার পর যবেহ করা ছাড়া ঐ পাখি খাওয়া শরীয়তের দৃষ্টিতে হালাল কি-না?
উত্তর
ইয়ারগান বা বন্দুকের গুলিতে আঘাতপ্রাপ্ত পাখি মারা গেলে খাওয়া জায়িয নেই। আর জান থাকা অবস্থায় যবেহ করা ব্যতীত খাওয়াও হালাল হবে না। সুতরাং ঐ সব পাখী ধরার পর জীবিত অবস্থায় যবেহ করা জরুরী। জীবিত বুঝা না গেলে যবেহ করে দেখবে, যদি রক্ত বের হয় বা সামান্য নড়াচড়া করে তাহলে বুঝতে হবে জীবিত আছে।[প্রমাণঃ শামী ৬:৪৭১, হেদায়া ৪:৪৮৬# আযীযুল ফাতাওয়া ৭০২]
في الدر المختار: او بندقة ثقيلة ذات حدة.
وفي رد المحتار: والاصل ان الموت اذا حصل بالجرح بيقين حل وان بالثقل او شك فيه فلا يحل حتما او احتياطا. (رد المحتار:6/471)