মাসাইল
১০০%
দাইয়ূস-এর পরিচয়
প্রশ্ন
দাইয়ূস কাকে বলে?
উত্তর
হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত, নবী করীম ﷺ ইরশাদ করেছেন- আল্লাহ তা‘আলা তিন ধরণের লোকের জন্য জান্নাত হারাম করে দিয়েছেঃ (এক) মদ্যপ (দুই) মাতা-পিতার অবাধ্য ব্যক্তি, (তিন) দাইয়ূস। দাইয়ূস বলা হয় ঐ ব্যক্তিকে, যে স্বীয় স্ত্রী বা পরিবারের কোন মহিলাকে অন্য কোন বেগানা পুরুষদের সাথে মেলামেশা করতে দেয়, তাতে কোন প্রকার বাধা দেয় না। অথবা, দাইয়ূস ঐ ব্যক্তিকে বলে, যার অধীনস্থ মহিলা শরী‘আত বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা অবস্থায় ঐ পুরুষের শক্তি থাকা সত্ত্বেও সে বাধা প্রদান করে না। (মিশকাতুল মাসাবীহ-৩১৮, কাওয়াদিয়দুল ফিকহ-২৯৭)