সালামের শরয়ী বিধান
প্রশ্ন
নামায শেষে মুনাজাতের পর আমরা কেবলমাত্র ইমাম সাহেবকে সালাম করে মসজিদ থেকে বিদায় গ্রহণ করি এবং পরস্পরে বিদায়ের সময়ও এরূপ করে থাকি। শরী‘আতের দৃষ্টিতে তা কতটুকু বৈধ?
উত্তর
আমাদের দেশের বিভিন্ন এলাকায় নামায শেষে মসজিদ থেকে মুসল্লীগণের বের হওয়ার সময় ইমাম সাহেবকে সালাম করার রীতি চালু আছে এবং অনেক জায়গায় এটাকে জরুরী মনে করা হয়ে থাকে। সুতরাং এটা জরুরী ও দ্বীনের অংশ মনে করার কারণে তা বিদ‘আতের অন্তর্ভুক্ত হবে। এরূপ রীতি শরী‘আতে নেই। বরং শরী‘আতের বিধান হল, যখন কোন মুসলমান অন্য মুসলমানের সাথে সাক্ষাৎ করে, তখন সালাম ও মুসাফাহা করা সুন্নাত। তদ্রূপ বিদায়ের সময়ও সালাম মুসাফাহা করা সুন্নাত। কিন্তু নির্দিষ্টভাবে নামায শেষে বা মসজিদ থেকে চলে যাওয়ার সময় সালাম করার কোন বিধান শরী‘আতে নেই। তবে কেউ যদি এটাকে দ্বীনের অংশ মনে না করে মাঝে মধ্যে অন্যান্য সময়ের সালামের ন্যায় সালাম করে থাকে তাহলে তা বিদ‘আত হবে না। [প্রমাণঃ তিরমিযী শরীফ ২:১০০, মিশকাত শরীফ ২:৩৯৯, ৪০২, #ফাতাওয়া শামী, ৬:৩৮১ ও ৪১৩]