মাসাইল
১০০%
পীর সাহেবকে কেবলা সম্বোধন করা
প্রশ্ন
কোন পীর সাহেবকে কিবলা সম্বোধন করা যাবে কি-না?
উত্তর
উস্তাদ বা পীর সাহেবের উপাধী কিংবা সম্বোধন কিবলা শব্দটি না বলাই উচিত। প্রকৃত অর্থের প্রতি লক্ষ্য না করে নিছক সম্মানার্থে এই শব্দটি বলা যেতে পারে। কিন্তু প্রকৃত অর্থ বুঝানোই যদি এই শব্দ ব্যবহারের উদ্দেশ্য হয়, তাহলে জায়িয হবে না। [ ইমদাদুল ফাতাওয়া ৪:২৭৪; ফাতাওয়া রশীদিয়া ৪৬৩]