রঙ মেস্ত্রীদের অজু

মুফতী মনসূরুল হক সাহেব২৭ অক্টোবর, ২০২৫উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

রঙ মেস্ত্রীদের হাত পায়ে রঙ লাগা থাকলে অজু করবে কি করে ? আমরা জানি নামাজে অজু করা ফরজ কিন্তু কর্মক্ষেত্রে কাজ করতে হয়। সেক্ষেত্রে একজন রঙ মেস্ত্রীর দিকে খেয়াল করে বিস্তারিত ভাবে জানাবেন। বিভিন্ন রঙ হাত পায়ে লেগে থাকলে অজুর সময় কি করবে ? 

উত্তর

অযু বিশুদ্ধ হবার জন্য কনুই পর্যন্ত হাত এবং টাখনু পর্যন্ত পা এবং পূর্ণ মূখমণ্ডলে পানি প্রবাহিত করা আবশ্যক। যদি এ অঙ্গসমূহের সামান্যতম স্থানেও পানি না পৌঁছে তাহলে অযু হবে না।

এক্ষেত্রে রঙ যদি এমন পুরু হয় যে, এর নিচে পানি পৌঁছে না, তাহলে উক্ত রঙ যে স্থানে লাগবে তা দূরিভূত করা ছাড়া অজু সম্পন্ন হবে না।

আর আমাদের তাহকীক মতে রঙ মিস্ত্রিরা যে রঙ ব্যবহার করে তা গাঢ় রঙ। যার নিচে পানি  পৌছে না। তাই অযুর সময় রঙ ভালো করে উঠিয়ে তারপর অযু করতে হবে। নতুবা অযু হবে না।

او لزق بأصل ظفره طين يابس او رطب لم يجز (الفتاوى الهندية-1\2

الْعَلَاءُ بْنُ زِيَادٍ، قَالَ: «اغْتَسَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ جَنَابَةٍ فَخَرَجَ، فَأَبْصَرَ لُمْعَةً بِمَنْكِبِهِ لَمْ يُصِبْهَا الْمَاءُ، فَأَخَذَ بِجُمَّتِهِ فَبَلَّهَا بِهِ» (المصنف لابن ابى شيبة-1/375، رقم-447)

عَنِ الْحَسَنِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأَى رَجُلًا تَرَكَ مِنْ قَدَمِهِ مَوْضِعَ ظُفْرٍ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْسِنْ وَضُوءَكَ». قَالَ يُونُسُ: «فَكَانَ الْحَسَنُ يَغْسِلُ ذَلِكَ الْمَكَانَ» » (المصنف لابن ابى شيبة-1/375، رقم-448)

أَنَّ عُمَرَ بْنَ الْخَطَّابِ رَأَى رَجُلًا فِي رِجْلِهِ لُمْعَةً لَمْ يُصِبْهَا الْمَاءُ حِينَ يَطَّهَّرُ، فَقَالَ لَهُ عُمَرُ: «بِهَذَا الْوُضُوءِ تَحْضُرُ الصَّلَاةَ؟» وَأَمَرَهُ أَنْ يَغْسِلَ اللُّمْعَةَ وَيُعِيدَ الصَّلَاةَ (المصنف لابن ابى شيبة-1/376، رقم-449)

عَنْأَبِيقِلَابَةَ، «إِنَّعُمَرَرَأَىرَجُلًايُصَلِّيقَدْتَرَكَعَلَىظَهْرِقَدَمِهِمِثْلَالظُّفْرِ،فَأَمَرَهُأَنْيُعِيدَوَضُوءَهُوَصَلَاتَهُ» (المصنفلابنابىشيبة-1/376،رقم-450)