বেহেস্তে লাইলী-মজনুর বিবাহে বরযাত্রী

মুফতী মনসূরুল হক সাহেব১ জুলাই, ২০২৩ঈমান আক্বাইদ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

লোকমুখে শোনা যায় যে, যারা কোনদিন দাড়িতে ক্ষুর লাগায়নি, তারা নাকি বেহেশ্‌তের মধ্যে লাইলী-মজনুর বিবাহের বরযাত্রী হবে। একথাটা কি সত্য?

উত্তর

এ কথাটি সম্পূর্ণ ভিত্তিহীন ও অবান্তর। এটা মনগড়া কথা। কুরআন-হাদীসে এমন কোন কথা নেই। তবে যারা কোন দিন দাড়ি কটেনি, তারা বড় ভাগ্যবান। আল্লাহ তা‘আলা শুরু যিন্দেগী থেকেই দীনদারী গ্রহণকারী এ ধরনের পরহেযগার ব্যক্তিদের জন্য হাশরের ময়দানে আরশের ছায়ার ব্যবস্থা করবেন।

বেহেস্তে লাইলী-মজনুর বিবাহে বরযাত্রী | ইসলামী যিন্দেগী