মাসাইল
১০০%

কবর পাকা করা

প্রশ্ন

কোন শর্তে কবর পাকা করা জায়েজ আছে কি ? আর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক কি পাকা করা ?

উত্তর

কবর পাকা করা জায়েজ নয়। হাদীস এ বিষয়ে পরিস্কার নিষেধাজ্ঞা এসেছে।

عَنْ جَابِرٍ، قَالَ: «نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ، وَأَنْ يُقْعَدَ عَلَيْهِ، وَأَنْ يُبْنَى عَلَيْهِ»

জাবির (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের উপর চুনা লাগানো, তার উপর বসা, কবরের উপর গৃহনির্মাণ বা পাকা করতে নিষেধ করেছেন। [সহীহ মুসলিম, হাদীস নং-৯৭০]

নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কবর চারিদিক থেকে পাকা করা একথা সত্য। তবে এ পাকা সাহাবায়ে কেরামর রাঃ এর করা নয়। এমনটি করতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরং নিষেধ করে গেছেন।

কিন্তু পরবর্তীতে তুর্কী খিলাফত যুগে শত্রুদের থেকে কবরে রক্ষিত নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মুবারককে সুরক্ষিত রাখার জন্য চারিদিকে পাকা করা হয়েছে।

বর্তমান সৌদী সরকার এটি ভাঙ্গছে না, কারণ এতে ফিতনা হবার আশংকা রয়েছে।

তাই নবীজীর কবর পাকা হওয়াকে দলীল হিসেবে পেশ করাটা কোনভাবেই যৌক্তিক হবে না। কারণ একাজ নবীজীর আদেশেও করা হয় নি, বা সাহাবাগণের কৃত আমলও নয়।