হাদিসের বিশুদ্ধতা

আহলে হক মিডিয়া১৯ ফেব্রুয়ারি, ২০২৪সুন্নত

প্রশ্ন

ফেসবুকসহ অন্যান্য সামাজিক মাধ্যমে বহুল প্রচারিত একটি হাদিস।

সস্তা জনপ্রিয়তা পাওয়ার জন্য বিভিন্ন পেইজ এবং গ্রুপের পাশাপাশি ফেবু সেলিব্রিটিরা এই ধরণের হাদিস পোষ্ট করে থাকে।

হাদীসঃ হযরত মুহাম্মদ (সা:) বলেছেন : যে ব্যক্তি রমজানের খবর আগে কাউকে দিবে, তার জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে ।

উত্তর

হাদীসের ভান্ডারে এমন কোন হাদীস পাওয়া যায় না। সুতরাং এটি নিঃসন্দেহে একটি বানোয়াট কথা। এটাকে হাদীস বলে প্রচার করা সুষ্পষ্টভাবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মিথ্যারোপ করা। যা পরিস্কার হারাম। যা থেকে বিরত থাকা আবশ্যক।

عَنْ الْمُغِيرَةِ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ إِنَّ كَذِبًا عَلَيَّ لَيْسَ كَكَذِبٍ عَلَى أَحَدٍ مَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ

মুগীরাহ রা. হতে বর্ণিত। তিনি বলেন, আমি নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম -কে বলতে শুনেছি যে, আমার প্রতি মিথ্যারোপ করা অন্য কারো প্রতি মিথ্যারোপ করার মত নয়। যে ব্যক্তি আমার প্রতি মিথ্যারোপ করে সে যেন অবশ্যই তার ঠিকানা জাহান্নামে করে নিল। [সহীহ বুখারী, হাদীস নং-১২৯১]

عَلِيًّا، يَقُولُ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ لاَ تَكْذِبُوا عَلَىَّ، فَإِنَّهُ مَنْ كَذَبَ عَلَىَّ فَلْيَلِجِ النَّارَ

‘আলী রা. থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেনঃ তোমরা আমার উপর মিথ্যা আরোপ করো না। কারণ আমার উপর যে মিথ্যা আরোপ করবে সে জাহান্নামে প্রবেশ করবে। [সহীহ বুখারী, হাদীস নং-১০৬, ইফাবা-১০৭]

হাদিসের বিশুদ্ধতা | ইসলামী যিন্দেগী