কোম্পানীর কাজে যাতায়াত খরচ
প্রশ্ন
আসসালামু আলাইকুম। কোম্পানীর কাজে কোথাও গেলে যাতায়াত খরচ দেওয়া হয়। ২০০ টাকা সর্বোচ্চ বরাদ্দ। এখন কেউ যদি বাসে গিয়ে ৫০ টাকা খরচ করে ২০০ টাকা বিল দেয় তাহলে যায়েজ হবে কিনা?
উত্তর
না। এটা জায়েয হবে না। বরং এটি ধোঁকা হয়ে যাবে। তবে এক্ষেত্রে যদি কর্তৃপক্ষ দুইশত টাকার মালিক বানিয়ে দেয়, তাহলে বাকি টাকা রাখা জায়েয হবে। কিন্তু যদি শুধুমাত্র খরচের জন্য দিয়ে থাকে, তাহলে খরচের বাকি টাকা কোম্পানীতে ফেরত দিতে হবে।
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ غَشَّنَا فَلَيْسَ مِنَّا»
হযরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেনঃ যে ধোঁকা দেয়, সে আমার উম্মতের অন্তর্ভূক্ত নয়। {মুসান্নাফ ইবনে আবী শাইবা, হাদীস নং-২৩১৪৭, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪, সুনানে দারেমী, হাদীস নং-২৫৮৩, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-২২২৫, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪৯০৫}
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْمُسْلِمُونَ عَلَى شُرُوطِهِمْ