মাসাইল
১০০%
মহিলার ইমামতীতে নামায আদায়
প্রশ্ন
মহিলারা জানাযার নামাযে ইমামতী করতে পারবে কি-না? এবং মহিলার ইমামতীতে জানাযার নামায আদায় করা হলে তা পুনরায় আদায় করতে হবে কি-না?
উত্তর
মহিলারা পুরুষের ইমাম হতে পারে না। সুতরাং কোন মহিলা জানাযার নামাযে পুরুষের ইমামতী করতে পারবে না। তবে যদি সেখানে কোন পুরুষ না থাকে, তাহলে মহিলা ইমামতী করতে পারবে। কোথাও যদি কোন মহিলা জানাযার নামাযে পুরুষের ইমামতী করে তবে সেখানে দ্বিতীয়বার জানাযার নামায পড়তে হবে না। কেননা, যদিও উক্ত মহিলার ইমামতী সহীহ হয়নি এবং তার পিছনে পুরুষের নামাযও হয়নি তবুও যেহেতু উক্ত মহিলার নামায হয়ে গেছে তাই ফরজে কিফায়াহ্ আদায় হয়ে গেছে।[প্রমাণঃ ফাতাওয়া শামী, ২:২০৮ # ফাতাওয়া দারুল উলূম, ৫:২৮৯]