মাসাইল
১০০%
আমানতের বস্তু
প্রশ্ন
আমার একটি লণ্ড্রী আছে। পূর্ণ সতর্কতার পরেও অনেক সময় কাপড় হারিয়ে যায়। এক্ষেত্রে আমার করণীয় কী ? জরিমানা দিতে হবে ?
উত্তর
যদি পূর্ণ সতর্কতার পরেও লণ্ড্রী থেকে কাপড় চুরি বা হারিয়ে যায়, তাহলে জরিমানা দিতে হবে না। কারণ, কাপড়টি আমানত ছিল। আর আমানতের বস্তু সতর্কতা সত্বেও হারিয়ে গেলে বা চুরি হলে জরিমানা দিতে হয় না। তবে অসতর্কতার কারণে চুরি বা হারিয়ে গেলে জরিমানা দিতে হবে।
ومن استجار رجلا على خياطة ثوبه أو على قصارة ثوبه فقبضه فتلف فى يده بغير فعله وبغير تعد منه فلا ضمان عله (الفتاوى الهنيدة-4/501، بزازية على هامش الهندية-5/88