যিনা করার পর তাওবাকারীর হুকুম

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫আইন ও দন্ডবিধি

প্রশ্ন

যদি কোন প্রেমিকার সাথে যিনা করার পর তাকে বিবাহ করে, তবে কি আল্লাহ তা‘আলা তাদেরকে যিনার গুনাহ থেকে মুক্তি দেবেন?

উত্তর

কোন মহিলার সাথে যিনা করার পরে তাকে বিবাহ করার দ্বারা গুনাহ মাফ হবে না। তবে যদি সেই ব্যক্তি নিজের কৃতকর্মের উপর লজ্জিত হয়ে ভবিষ্যতে যিনা না করার ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধ হয়ে তাওবা করে, তবে মহান আল্লাহ অবশ্যই গুনাহ মাফ করবেন। কারণ, আল্লাহ তা‘আলা সহীহ তাওবার দ্বারা সকল গুনাহ মাফ করে দেন। আর একটি কথা বিশেষভাবে উল্লেখ্য যে, ইসলামে বিবাহের আগে প্রেম-প্রীতি সম্পূর্ণ হারাম। কারণ, এর পরিণাম খুবই ভয়াবহ হয়ে থাকে। [প্রমাণঃ সূরা নিসা আয়াত ১৭, সূরা ফুরক্বান আয়াত ৭০, মিশকাত শরীফ, ২০৩]

যিনা করার পর তাওবাকারীর হুকুম | ইসলামী যিন্দেগী