লম্বা জামা পরিধান

আহলে হক মিডিয়া৯ অক্টোবর, ২০২৪বিবিধ

প্রশ্ন

১) লম্বা জামা পড়ার বিধান কি? ২) না পড়লে কি গুনাহ হবে?

উত্তর

লম্বা জামা নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো পরিধান করেছেন। তাই লম্বা জামা পরিধান করাকে মুস্তাহাব বা উত্তম বলা যায়। তবে কেউ লম্বা জামা পরিধান না করলে গোনাহগার হবে না। তবে পোশাক সংক্রান্ত অন্যান্য নীতিমালা খেয়াল করে পোশাক পরিধান করা জরুরী। যেমন সতর ঢাকা, বিধর্মীদের সাদৃশ্য গ্রহণ না করা ইত্যাদি।

عَنْ عُرْوَةَ بْنِ الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ، عَنْ أَبِيهِ ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ , ” لَبِسَ جُبَّةً رُومِيَّةً , ضَيِّقَةَ الْكُمَّيْنِ

মুগীরা ইবনে শু’বা হতে বর্ণিত। তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঁটসাঁট আস্তিন বিশিষ্ট একটি রুমী জুব্বা পরিধান করেন। [শামায়েলে তিরমিজী, হাদীস নং-৫৫]

ইসলামী পোশাক সম্পর্কে জানতে হলে পড়ুন: ইসলামী শরীয়তে পোশাক বিষয়ক নীতিমালা

লম্বা জামা পরিধান | ইসলামী যিন্দেগী