সারা জীবন রোযা রাখার মান্নত করা

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

কেউ যদি সারা জীবন রোযা রাখার মান্নত করল, কিন্তু তার রাখার শক্তি নাই। এখন তার জন্য কি করণীয়?

উত্তর

যদি কোন ব্যক্তি সারা জীবন রোজা রাখার মান্নত করে তাহলে তার উপর মান্নত পুরা করা জরুরী। তবে যদি তার শারীরিক অবস্থা এরূপ হয় যে তার পক্ষে সবগুলো রোযা রাখা সম্ভব নয় তাহলে যে পরিমাণ সম্ভব রাখতে থাকবে। বাকিগুলোর ক্ষেত্রে রোযা না রেখে প্রতিদিনের পরিবর্তে একজন মিসকিনকে তৃপ্তিসহকারে দু বেলা খানা খাওয়াবে। যদি সে এত দরিদ্র হয় যে, তার পক্ষে ফিদিয়া দেওয়া সম্ভবপর নয়। তাহলে সে আল্লাহ পাকের দরবারে ক্ষমা চাইবে (তাওবা করবে ) আশা করা যায় আল্লাহ পাক ক্ষমা করে দিবেন। কেননা আল্লাহ পাক ক্ষমাশীল ও দয়ালু। (প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম১২:১৪৪, ফাতাওয়া আলমগীরী১:২০৯, ফাতাওয়া শামী ৩:৭৪১)