সালাম ফিরানোর পর রাকা’আত বা কুনূতের ব্যপারে সন্দেহ হলে

মুফতী মনসূরুল হক সাহেব৫ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

সালাম ফিরানোর পরে যদি সন্দেহ হয়, কত রাকা’আত পড়েছি, এখন কি করতে হবে? যদি মনে হয় চার রাকা’আতের স্থলে তিন রাকা’আত পড়েছি। তেমনিভাবে বিতর নামাযে তাশাহ্ হু দ, দরূদ ও দে‘আয়ে মাসূরা শেষ করার পর সন্দেহ হল- দু’আয়ে কুনূত পড়েছি কি-না? তাহলে কি করতে হবে?

উত্তর

সালাম ফিরানোর পরে যদি সন্দেহ হয়-কত রাকা’আত পড়েছি, তাহলে শরী‘আতের বিধান হল- তাহাররী করবে। অর্থাৎ, মনের সাথে বুঝাপড়া করে বাস্তব উদঘাটন করতে চেষ্টা করবে। তারপর যেদিকে প্রবল ধারণা হয়, তাকেই প্রাধান্য দিবে। আর যদি উভয় দিক সমান হয়, তাহলে কম রাকা’আতকে মেনে নিয়ে বাকী নামায সম্পূর্ণ করবে। আর বিতরের নামায শেষ করার পূর্বে যদি সন্দেহ হয় দু’আয়ে কুনূত পড়েছি কি-না, তাহলে সিজদায়ে সাহু করে নিবে। [প্রমাণ: ইমদাদুল মুফতীন, ৩৬৮]

انه يجب سجود السهو في جميع صور الشك سواء عمل بالتحري او بنى على الاقل. (الفتاوى الهندية:1/131)

وان كثر شكه تحرى واخذ باكبر رأيه وان لم يترجح يبني على الاقل. (عالمكيري:1/131)

সালাম ফিরানোর পর রাকা’আত বা কুনূতের ব্যপারে সন্দেহ হলে | ইসলামী যিন্দেগী