নামায ঘরে জুমু‘আর নামায আদায়
প্রশ্ন
আমরা ইন্ডিয়ায় অবস্থিত বাংলাদেশ দূতাবাসে চাকুরী করি। নামায আদায় করার জন্য এক কক্ষ নির্দিষ্ট করেছি। ফজরের নামায ব্যতীত বাকী ৪ ওয়াক্ত নামায জামা’আতের সাথে ওখানেই হয়ে থাকে। এই নামায ঘরেই জুমু‘আর নামায আদায় করে থাকি। (অনুমতি ব্যতীত) জনসাধারণ উক্ত নামায কক্ষে এসে জুমু‘আর নামায আদায় করতে পারে না। আশে পাশে ২/১ মাইলের ভিতরে মসজিদ নেই। অফিস টাইম চলাকালীন সময়ে বাইরে যেয়ে জুমু‘আ আদায় করার মত সুযোগ নেই। এমতাবস্থায় আমরা উক্ত নামায ঘরে জুমু‘আর নামায আদায় করতে পাররো কি-না?
উত্তর
বর্ণিত অবস্থায় উক্ত দূতাবাসের মধ্যে জুমু‘আর নামায আদায় করলে নামায সহীহ হবে। যদিও অন্যান্য লোকের প্রবেশ করার অনুমতি নেই। কারণ, শুধু দূতাবাসের চাকুরীজীবীদের জন্য অনুমতি থাকাটাই জুমু‘আর জন্য শর্তকৃত ব্যাপক অনুমতির জন্য যথেষ্ট হবে।
[প্রমাণঃ আল-দুররুল মুখতার ২:১৫২# ফাতাওয়া দারুল উলূম ৫:৯৬:১১০# আহসানুল ফাতাওয়া ৪:১২১]
(الإذن العام) من الإمام، وهو يحصل بفتح أبواب الجامع للواردين كافي فلا يضر غلق باب القلعة لعدو أو لعادة قديمة لأن الإذن العام مقرر لأهله وغلقه لمنع العدو لا المصلي ، نعم لو لم يغلق لكان أحسن- (رد المحتار:2/152)