বড় বোনের সঙ্গে অপকর্ম করে ছোট বোনের সঙ্গে বিবাহ

মুফতী মনসূরুল হক সাহেব১৫ জানুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

জনৈক ব্যক্তি এক মহিলার সঙ্গে অপকর্ম করার কিছুদিন পর তার ছোট বোনকে বিবাহ করেছে। এ বিবাহ সহীহ হয়েছে কি-না?

উত্তর

বিবাহের দ্বারা যেমন হুরমতে মুসাহারা প্রমাণিত হয়, যিনার দ্বারাও তেমনি হুরমতে মুসাহারা প্রমাণিত হয়। এর ফলে যে মেয়ের সঙ্গে যিনা বা ব্যভিচার হয়েছে তার উর্ধ্বতন ও অধঃস্তন মহিলাদের সঙ্গে যিনাকারীর বিবাহ হারাম। এখানে আলোচিত মহিলার ছোট বোন যেহেতু তার উর্ধ্বতন বা অধস্তন মহিলাদের কেউ নয়। সুতরাং, এমতাবস্থায় যিনাকারীর জন্য তার সাথে বিবাহ জায়িয। তবে উল্লেখ্য যে, শরী‘আতের দৃষ্টিতে যিনা মারাত্মক অপরাধ ও হারাম। ইসলামী বিধানমতে এর শাস্তি অত্যন্ত কঠিন। অর্থাৎ যিনাকারী পুরুষ ও মহিলা অবিবাহিত হলে তাদেরকে একশ বেত্রাঘাত করতে হবে। আর তারা বিবাহিত হলে, পাথর নিক্ষেপ করে তাদেরকে হত্যা করতে হবে। আমাদের দেশে ইসলামী হুকুমত কায়িম না থাকায় এ শাস্তি জারী করা সম্ভব হচ্ছে না। তবে উভয়কে অন্তরে খালেস তাওবা করা জরুরী।

[প্রমাণঃ হিদায়াত, ২:৩০৯ #নূরুল আনওয়ার ৭০ #সূরা নূর ২ #সূরা নূর ৩১]

বড় বোনের সঙ্গে অপকর্ম করে ছোট বোনের সঙ্গে বিবাহ | ইসলামী যিন্দেগী