চেয়ার টেবিলে খানা খাওয়া

মুফতী মনসূরুল হক সাহেব২৬ সেপ্টেম্বর, ২০২৬সুন্নত

প্রশ্ন

চেয়ার টেবিলে খানা খাওয়ার হুকুম কী ?

উত্তর

চেয়ার টেবিলে খানা খাওয়া উত্তম নয়। তবে অহংকারী মনোভাব না হলে হারাম বা নাজায়েজও নয়। তাই যেখানে চেয়ার টেবিল ছাড়া অন্য কোন ব্যবস্থা না থাকে, বা নিচে বসতে কোন ওজর থাকে, তাহলে চেয়ার টেবিলে বসে খানা খাওয়াতে কোন সমস্যা নেই।

তবে স্বাভাবিক অবস্থায় দস্তরখান বিছিয়ে খানা খাওয়াই উচিত। এটাই সুন্নত তরীকা।

عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: «مَا عَلِمْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَكَلَ عَلَى سُكْرُجَةٍ قَطُّ، وَلاَ خُبِزَ لَهُ مُرَقَّقٌ قَطُّ، وَلاَ أَكَلَ عَلَى خِوَانٍ قَطُّ» قِيلَ لِقَتَادَةَ: فَعَلاَمَ كَانُوا يَأْكُلُونَ؟ قَالَ: «عَلَى السُّفَرِ»

আনাস রাঃ হতে বর্ণিত। তিনি বলেন,নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকখনও ‘সুকুর্জা’ অর্থাৎ ছোট ছোট পাত্রে আহার করেছেন, তার জন্য কখনও নরম রুটি বানানো হয়েছে কিংবা তিনি কখনো টেবিলের উপর আহার করেছেন বলে আমি জানি না। ক্বাতাদাহকে জিজ্ঞেস করা হলো, তাহলে তাঁরা কিসের উপর আহার করতেন। তিনি বললেনঃ দস্তরখানের উপর। [সহীহ বুখারী, হাদীস নং-৫৩৮৬, সুনানে ইবনে মাজাহ, হাদীস নং-৩২৯২, সুনানে তিরমিজী হাদীস নং-১৭৮৮]