শর্তের সাথে তালাকের দিলে

মুফতী মনসূরুল হক সাহেব৩ ফেব্রুয়ারি, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

স্বামী যদি স্ত্রীকে বলে, আমার অনুমতি ব্যতীত আমার বাড়ী আসতে পারবে না। যদি আস তাহলে তালাক বলে গণ্য হবে। স্বামী তাকে একথা বলেনি যে তোমাকে তালাক দিলাম। এছাড়া এ অঙ্গীকার তিনজন লোকের সামনে লিখেছিল। কিন্তু ঐ চিঠি স্ত্রীর হাতে পড়ে নাই এবং স্ত্রী অনুমতি নিয়ে স্বামীর বাড়িতে আসে। এ ব্যাপারে শর‘ঈ ফায়সালা জানতে ইচ্ছুক?

উত্তর

প্রশ্নে বর্ণিত সুরতে, উক্ত স্ত্রীর উপর কোন তালাক পতিত হয়নি। কারণ যে শর্তের সাথে তালাকের সংশ্লিষ্ট করেছিল, সে শর্ত (অর্থাৎ বিনা অনুমতিতে স্বামীর বাড়ীতে আসা ) পাওয়া যায়নি। সুতরাং কোনরূপ তালাকও পড়েনি বিধায় উক্ত স্ত্রীকে নিয়ে ঘর-সংসার করতে কোন অসুবিধা নেই। (হিদায়াঃ ২/৩৮৫)

শর্তের সাথে তালাকের দিলে | ইসলামী যিন্দেগী