মাসাইল
১০০%
জানাযার নামায পড়িয়ে বিনিময় গ্রহণ
প্রশ্ন
জানাযার নামায পড়ে অথবা পড়িয়ে বিনিময় গ্রহণ করা অথবা এর বিনিময় প্রদান করা জায়িয হবে কি-না?
উত্তর
জানাযার নামায পড়ে অথবা পড়িয়ে বিনিময় গ্রহণ করা কোন অবস্থাতেই বৈধ নয়, বরং এটা হারাম এবং বিনিময় প্রদান করাও জায়িয নয়।
[প্রমাণঃ ফাতাওয়া দারুল উলূম ৫:৩৬৫# ইমদাদুল ফাতাওয়া ৩:৩৩৪]