মাসাইল
১০০%
হাঁটুর উপরে লুঙ্গি উঠে সতর খুললে উযু ভাঙ্গবে কি-না?
প্রশ্ন
অনিচ্ছাকৃতভাবে হাঁটুর উপরে লুঙ্গি উঠে গেলে উযু ভেঙ্গে যাবে কি-না?
উত্তর
এতে ফরয তরক হবে। অবশ্য অনিচ্ছাকৃত হলে গুনাহ হবে না। তবে কোন অবস্থায় এতে উযু ভাঙ্গবে না। কারণ উযু ভাঙ্গার নির্দিষ্ট কিছু কারণ আছে। যেমন শরীর থেকে নাপাক বের হওয়া বা ঘুমানো ইত্যাদি। সতর খুলে যাওয়া উযু ভঙ্গের কারণের মধ্যে পড়ে না। [ফাতওয়ায়ে দারুল উলূম ১ ৩৫]