পর্দাহীন মহিলাদের সাথে পর্দা করা
প্রশ্ন
সে সকল মহিলারা শরী‘আতের ফরয বিধান পর্দা মান্য করে না, পর পুরুষের সাথে অবাধে চলা-ফেরা, দেখা-সাক্ষাৎ এবং কথা-বার্তা বলে বেড়ায়, তাদের সাথে পর্দানশীল মহিলাদের জন্য দেখা-সাক্ষাৎ ও খোলামেলা আলাপ আলোচনা শরী‘আতের দৃষ্টিতে জায়েয হবে কি?
উত্তর
যে সকল সম্ভ্রান্ত মহিলারা ইসলামের মহান আদর্শ ও শরী‘আতের পর্দার ন্যায় গুরুত্বপূর্ণ ফরয নির্দেশ সর্বাবস্থায় যথাযথভাবে মান্য করে চলতে চেষ্টা করে, তাদের পক্ষে বেপর্দা মহিলা যারা শরী‘আতের এ অত্যাবশ্যকীয় পর্দার নির্দেশকে নানারকম যুক্তি-তর্ক আর খুঁড়া অজুহাত দেখিয়ে অবজ্ঞাচ্ছলে স্পর্ধার সাথে অমান্য করে লাগামহীনভাবে ঘুরে বেড়ায়, তাদের সাথে বের্পদা অবস্থায় দেখা সাক্ষাৎ ও খোলামেলা আলাপ আলোচনা ইসলামী শরী‘আতে নিষিদ্ধ। কারণ-এ ধরনের মহিলাদেরকে শরী‘আতে গাইরে মাহরাম পুরুষদের সাথে তুলনা করা হয়েছে। সুতরাং, পর্দানাশীন সম্মনিতা মহিলাবৃন্দকে এ ধরনের বেপর্দা মহিলাদের থেকে দূরে থাকা এবং তাদের সাথে প্রত্যক্ষ সম্পর্ক না রাখা বাঞ্ছনীয়। (প্রমাণঃ ইবনে কাসীর, ফাতাওয়ায়ে আলমগীরী- ৫:৩২৭)