ইস্তিঞ্জাতে ঢিলা-কুলুখ বা টয়লেট পেপার না পাওয়া গেলে করণীয়

মুফতী মনসূরুল হক সাহেব৪ জুলাই, ২০২৩উযূ গোসল ইস্তেন্জা তায়াম্মুম ও মাসাহ

প্রশ্ন

পেশাব-পায়খানা করার পর ঢিলা-কুলুখ না পাওয়া গেলে শুধু পানি খরচ করলে শরীর পাক হবে কি-না?

উত্তর

ঢিলা-কুলুখ ব্যবহার করা সুন্নত। কারণ, ঢিলা-কুলুখ ব্যবহার না করলে নাপাকী ভালভাবে পরিষ্কার হয় না। তবে যদি ঢিলা বা টয়লেট পেপার না পাওয়া যায়, তাহলে শুধু পানি দ্বারা অঙ্গ ভালভাবে ধৌত করবে এবং হাত মাটিতে ঘষে অথবা সাবান দিয়ে পরিষ্কার করে নিবে। তবে পেশাবের পর সাথে সাথে পানি ব্যবহার করবে না কিছুক্ষণ বসে থাকবে, একটু কাশি দিবে বা অন্ডকোষের নীচ থেকে মূত্রনালীর মাথা পর্যন্ত হালকাভাবে একটু মর্দন করে নিবে তারপর পানি ব্যবহার করবে। [প্রমাণঃ আহসানুল ফাতাওয়া, ২:১০৪, বাদায়েউস সানায়ে, ১:১৮ ]

ইস্তিঞ্জাতে ঢিলা-কুলুখ বা টয়লেট পেপার না পাওয়া গেলে করণীয় | ইসলামী যিন্দেগী