নির্দিষ্ট জন্তু মান্নত করলে করনীয়

মুফতী মনসূরুল হক সাহেব৪ জানুয়ারি, ২০২৬কসম ও মান্নত

প্রশ্ন

কোন ব্যক্তি নির্দিষ্টভাবে একটি গরু বা বকরী দান করার জন্য মান্নত করল, অথবা দান করার মান্নত করে ক্রয় করল। এমতাবস্থায় তার জন্য হুবহু ঐ গরু বা বকরী দান করা জরুরী, নাকি অন্য কোন গরু-বকরী বা মূল্য দিলে মান্নত আদায় হয়ে যাবে?

উত্তর

মান্নতের উদ্দেশে কোন গরু, বকরী খরীদ করলে হুবহু ঐ গরু বা বকরী দান করা জরুরী নয় বরং অন্য কোন গরু বা বকরী বা সম পরিমাণ টাকা দান করে দিলেও মান্নত আদায় হয়ে যাবে। (দারুল উলূম ১২:১১২, আদ-দুররুল মুখতার ৩:৭৪১, ফাতাওয়ায় রহীমিয়া ৬:৬৯)