রাগের মাথায় তালাক

মুফতী মনসূরুল হক সাহেব৯ নভেম্বর, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমি আমার স্ত্রী কে পর্দার জন্য একদিন মোবাইল ফোনে  অনেক গাল মন্দ করে এক পর্যায় বলে ফেলি যাদের সাথে দেখা দেওয়া ইসলামি শরীয়তে যায়েয নেই এমন কার সাথে যদি তুমি একটা কথা বলো তাহলে এক তালাক, দুইটা কথা বলো দুই তালাক তিনটা কথা বলো তিন তালাক।

তার পর আমার রাগ কমার পরে আমার স্ত্রী অনেক কান্নাকাটি করে এবং আমাকে বলে আপনি আপনার কথা উঠিয়ে নিন তখন আমি বললাম আমি যাহা বলেছি তাহাতো অন্যায়ভাবে অযৌক্তিক বলেছি। জরুরী প্রয়োজনে তো কথা বলতে হবে। তাছাড়া প্রয়োজনে কথা বলাতো ইসলাম জায়েজ করেছেন। আমি বললাম আমি আমার কথা উঠিয়ে নিলাম। আমার স্ত্রী একটা কওমি মাদ্রাসায় থেকে পড়াশোনা করতেন। একদিন সে মাদ্রাসা থেকে বাড়িতে যাবেন। আমাকে বলল আমি এখন কিভাবে যাব? গাড়িওলার সাথে তো কথা বলতে হবে। তখন আমি বললাম প্রয়োজনীয় কথা বললে কিচ্ছু হবেনা।

তারপর তিনি বাড়িতে যাওয়ায় একটা অটো গাড়িতে তিনি একা হয়ে যান। তখন গাড়িওলা তাকে জিজ্ঞেস করলেন আপনি কোথায় যাবেন? তিনি স্থানের কথা বলেন।  আবার  গাড়িওয়ালা জিজ্ঞেস করলেন আপনি কোথায় থাকেন?

এভাবে  গাড়িওয়ালা তাকে চার পাঁচটা প্রশ্ন করেন আমার স্ত্রী গাড়িতে একা হওয়ার কারণে ভয়ে সব প্রশ্নের উত্তর  দিয়েছেন। এক কথায় তাতে তিনটা কথার বেশি হয়েছে।  এখন আমাদের শরিয়তের বিধান কি?

উত্তর

প্রয়োজনীয় কথা বলতে পারবেন এমন কোন কথা যেহেতু আপনার নিয়তেও ছিল না এবং আপনার উচ্চারিত শব্দেও ছিল না। তাই উক্ত তা’লীকটি প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় উভয় কথার ক্ষেত্রেই প্রযোজ্য হয়ে যাবে। সেই হিসেবে আপনার স্ত্রী যখন ড্রাইভারের সাথে প্রয়োজনীয় কথা বলেছে, তখন তার উপর তিন তালাকই পতিত হয়ে গেছে।

তাই উক্ত স্ত্রীর সাথে আপনার বিচ্ছেদ হয়ে গেছে। তাই তার সাথে সংসার করা আপনার জন্য জায়েজ হবে না।

عَنْ يُونُسَ قَالَ: كَانَ الْحَسَنُ يَقُولُ: ” لَوْ أَنَّ رَجُلًا قَالَ: إِنْ دَخَلْتُ دَارَ بَنِي فُلَانٍ، فَامْرَأَتِي طَالِقٌ، فَيَنْسَى فَيَدْخُلُهَا أَوْ دَخَلَهَا وَهُوَ لَا يَعْلَمُ، قَالَ: كَانَ يَجْعَلُهُ مِثْلَ الْعَهْدِ إِلَّا أَنْ يَشْتَرِطَ فَيَقُولُ: إِلَّا أَنْ أَنْسَى ” (مصنف ابن ابى شيبة-10/156، رقم الحديث-19388)

عَنِ الْحَسَنِ، فِي رَجُلٍ قَالَ: إِنْ دَخَلْتِ دَارَ فُلَانٍ فَأَنْتِ طَالِقٌ وَاحِدَةً، فَدَخَلَتْ وَهُوَ لَا يَشْعُرُ قَالَ: «إِنْ كَانَ غَشِيَهَا فِي الْعِدَّةِ فَغِشْيَانُهُ لَهَا مُرَاجَعَةٌ، وَإِلَّا فَقَدْ بَانَتْ مِنْهُ بِوَاحِدَةٍ» (مصنف ابن ابى شيبة-9/519، رقم الحديث-18086)

ولا أضافه إلى شرط وقع عقيب الشرط مثل أن يقول لإمرأته أن دخلت الدار فأنت طالق (هداية-2/385)

রাগের মাথায় তালাক | ইসলামী যিন্দেগী