প্যান্ট পরা

মুফতী মনসূরুল হক সাহেব১৪ আগস্ট, ২০২৫সামাজিকতা আচার ব্যবহার ও রাজনীতি, পোশাক পরিচ্ছদ

প্রশ্ন

বাংলা বেহেশতী জেওর-এর প্রথম ভলিয়মের ৪০১ পৃষ্ঠায় ৩ নং মাসআলার শেষ দিকে লিখা আছে ‘প্যান্ট পরা নাজায়েয’। এখন কথা হচ্ছে- ফুলপ্যান্ট যদি ঢিলা ঢোলা হয় এবং তার ঝুল যদি টাখনু-গিরার নীচে না যায়, তবে উক্ত ফুলপ্যান্ট পরা জায়েয হবে কি না?

উত্তর

হাফপ্যান্ট পরা সর্ব অবস্থায় নাজায়েয আর বিজাতীদের অনুকরণে তাদের মতে করে ফুলপ্যান্ট পরিধান করাও নাজায়েয। কারণ, এর মধ্যে বিজাতীয় অনুকরণ ও টাখনুর নীচে লেবাস পরা এবং নামাযে অসুবিধাসহ কয়েকটি অন্যায় জমা হয়ে যায়। তবে ফুলপ্যান্ট যদি ঢিলা-ঢোলা হয় এবং টাখনু-গিরার উপরে হয়, নামায পড়তে কোন অসুবিধা না হয়, তাহলে তা সাধারাণ লোকেরা প্রয়োজনে পরতে পারবে তবে জরুরতে না হলে এ ধরনের ফুলপ্যান্ট না পরাই উত্তম। কারণ, এটা নেক লোকদের লেবাস নয়। এরূপ হুকুম শার্ট ইত্যাদিরও। কেননা, এতে উল্লেখিত অন্যায়গুলো পাওয়া যায় না এবং এরূপ প্যান্ট প্রকৃতপক্ষে বিজাতীদের পোষাক নয়।

প্যান্ট পরা | ইসলামী যিন্দেগী