কোন আনন্দের খবর উপলক্ষে মিষ্টি বা তদ্রুপ খাবার বিতরণ জায়েয না বিদআত?

আহলে হক মিডিয়া১৭ জানুয়ারি, ২০২৪কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি

প্রশ্ন

কোন আনন্দের খবর উপলক্ষে (যেমন : পরীক্ষায় ভাল রেজাল্ট, নবজাতককের জন্মগ্রহণ) উপলক্ষে মিষ্টি বা তদ্রুপ খাবার বিতরণ জায়েয না বিদআত? দলিলসহ বিস্তারিত জানতে চাই।

উত্তর

জায়েজ আছে। নাজায়েজ হবার কোন কারণ নেই। আর বিদআত হবার প্রশ্নই উঠে না। কারণ, বিদআত হয়ে থাকে, দ্বীনী বিষয়ে সওয়াবের নামে নতুন কোন কিছু আবিস্কার করলে। আর খুশির সময় মিষ্টিজাতীয় এ জাতীয় কোন কিছু দান করা বা হাদিয়া দেয়াকে কেউ দ্বীনের বিষয় বা সওয়াবের বিষয় মনে করে না। বরং এটি একটি আনন্দের বহিঃপ্রকাশ মাত্র। সুতরাং এটাকে বিদআত মনে করার কোন সুযোগ নেই।

عَنْ عَائِشَةَ رضى الله عنها قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « مَنْ أَحْدَثَ فِى أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ (سنن ابى داود، رقم-4608، صحيح البخارى، رقم-2550، صحيح مسلم-4589)

اى أنشأ واخترع وأتى بأمر حديث من قبل نفسه…… (ما ليس منه) أى رأيا ليس له فى الكتاب أو السنة عاضد ظاهر أو خفى، ملفوظ أو مستنبط (فهو رد) أى مردود على فاعله لبطلانه، (فيض القدير-6\36، تحت رقم الحديث-8333)

কোন আনন্দের খবর উপলক্ষে মিষ্টি বা তদ্রুপ খাবার বিতরণ জায়েয না বিদআত? | ইসলামী যিন্দেগী