মুয়াযযিনের টিউশনীর টাকা ইমামের গ্রহণ করা

মুফতী মনসূরুল হক সাহেব১০ ফেব্রুয়ারি, ২০২৪আযান ইক্বামাত ও ইমাম মু‘আযযিন

প্রশ্ন

ইমাম সাহেব তার নিজ মসজিদের মুআযযিনকে দিয়ে টিউশনী করান এবং টিউশনী দ্বারা উপার্জিত অর্থ ইমাম সাহেব একাই গ্রহণ করেন। উক্ত ইমাম সাহেবের এ কাজ শরী‘আত সম্মত হবে কি?

উত্তর

ইমাম সাহেব ও মুআযযিন সাহেবের লেন-দেন তাদের পারস্পরিক কোন চুক্তির ভিত্তিতে কি-না? তা না জেনে এ ব্যাপারে আপত্তি করা সমীচীন হবে না; বরং অন্যায় হবে।[প্রমাণঃ মিশকাত শরীফ ২:৪১৩ # ফাতাওয়ায়ে আলমগীরী ৫:৩২১]

মুয়াযযিনের টিউশনীর টাকা ইমামের গ্রহণ করা | ইসলামী যিন্দেগী