রোযা ভঙ্গের মাসআলা

মুফতী মনসূরুল হক সাহেব৬ অক্টোবর, ২০২৫রোযা ও ইতিকাফ

প্রশ্ন

অক্সিজেন মাস্ক লাগানোর দ্বারা রোযা নষ্ট হবে কি ?

উত্তর

অক্সিজেন মাস্কের দ্বারা যদি শুধুমাত্র বাতাস ভিতরে প্রবেশ করে, কোন অষুধ বা অন্য কিছু প্রবেশ না করে, তাহলে এর দ্বারা রোযা ভঙ্গ হবে না। [ফাতাওয়া উসমানী-২/১৮০]

হযরত ইবনে আব্বাস রা. থেকে বর্ণিত,

 فقال إنما الوضوء مما يخرج وليس مما يدخل، وإنما الفطر مما دخل وليس مما خرج.

শরীর থেকে (কোনো কিছু) বের হলে অযু করতে হয়, প্রবেশ করলে নয়। পক্ষান্তরে রোযা এর উল্টো। রোযার ক্ষেত্রে (কোনো কিছু শরীরে) প্রবেশ করলে রোযা ভেঙ্গে যায়, বের হলে নয় (তবে বীর্যপাতের প্রসঙ্গটি ভিন্ন)।-সুনানে কুবরা, বায়হাকী ৪/২৬১, হাদীস নং-৫৬৭, আলমু’জামুল কাবীর, তাবারানীকৃত, হাদীস নং-৯২৩৭, মুসান্নাফ আব্দুর রাজ্জাক, হাদীস নং-৬৫৮]

রোযা ভঙ্গের মাসআলা | ইসলামী যিন্দেগী