কাউকে ঋণ দিলে সেটাও যাকাতের হিসাবে ধর্তব্য হবে
প্রশ্ন
আমার জানামতে, কাউকে ঋণ দিলে সেটাও যাকাতের হিসাবে ধর্তব্য হবে। আমি যে ঋণ দিয়েছি সেটা পাবো কিনা জানি না। এখন যাকাত প্রদানের সময় আমি চাচ্ছি, যে পরিমাণ ঋণ দেওয়া হয়েছে তা যখন পাবো একবারে সব বছরের যাকাত তখন দিয়ে দিব।
অর্থা্ৎ ৭৮,০০০ টাকা ঋণ দেওয়া আছে। এই যাকাত দিয়েছি কিন্তু এই পরিমাণের ৪০ ভাগের এক ভাগ ১৯৫০ টাকা বাকি রেখেছি এই নিয়তে যে, যদি ভবিষ্যতে হাতে পাই তাহলে সেটা দিয়ে দিব। যদি একাধিক বছরও হয় তাহলে হাতে পেলে প্রতি বছরকে ১৯৫০ দিয়ে গুণ করে যা হয় তা দিয়ে দিব। আমার এটা কি জায়েয হবে? নাকি গুনাহ হবে?
উত্তর
জায়েজ আছে। যখন টাকা হাতে পাবেন তখন বছর অতিক্রান্ত হলে যাকাত দিতে হবে।
عن ابن عمر قال: زكاة اموالكم حول إلى حول، فما كان من دين ثقة فزكوه، وما كان من دين ظنون فلا زكاة فيه حتى يقبضه صاحبه (المصنف لابن أبى شيبة-6\485، رقم-10351)
ان رواية ابن سماعة أنه لا زكاة فيه حتى يقبض المأتين ويحول الحول من وقت القبض هى الأصح من الروايتين عن أبى حنيفة (رد المحتار، زكريا-3\238، كرتاشى-2\306)
عنابنعمرقال: زكواماكانفىأيديكم،وماكانمندينفىثقةفهوبمنزلةمافىأيديكم،وماكانمندينظنونفلازكاةفيهحتىيقبضه (السننالكبرىللبيهقى-6\69،رقم-7717)