মাসাইল
১০০%
স্বামী-স্ত্রী একত্রে ইসলাম গ্রহণের পর করণীয়
প্রশ্ন
আমাদের এলাকায় কোন পরিবারে স্বামী-স্ত্রী উভয়েই ইসলাম গ্রহণ করেছে। এখন তাদের পুনরায় বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে কি?
উত্তর
প্রশ্নে বর্ণিত নও মুসলিম স্বামী-স্ত্রীর পূর্ববর্তী বিবাহ বহাল রয়েছে। সুতরাং নতুনভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রয়োজন নেই। [প্রমাণঃ ফাতাওয়া আলমগীরী ১:৩৩৮ #দুররুল মুখতার, ৩:১৮৬]