অভিভাবককে না জানিয়ে বিবাহ করা

মুফতী মনসূরুল হক সাহেব৪ নভেম্বর, ২০২৫বিবাহ তালাক

প্রশ্ন

আমি আমার অভিভাবককে না জানিয়ে দুই প্রাপ্ত বয়স্ক মুসলমান সাক্ষীর উপস্থিতিতে কাজি অফিসে গিয়ে বিয়ে করি। কিন্তু পরে শুনেছি যে, অভিভাবককে না জানিয়ে বিয়ে করলে নাকি তা শুদ্ধ হয় না।

উত্তর

আপনার বিয়ে যেহেতু দুইজন প্রাপ্ত বয়স্ক পুরুষ সাক্ষীর উপস্থিতিতে সম্পন্ন হয়েছে, তাই উক্ত বিয়েটা শুদ্ধ হয়ে গেছে। অভিভাবক ছাড়া বিয়ে সম্পন্ন হয় না মর্মের হাদীসটি সনদের বিচারে সহীহ নয়। যদি বিশুদ্ধ ধরাও হয়, তবে এর অর্থ হল, বিবাহটি পরিপূর্ণতা পায় না, কিন্তু মূল বিয়েটা বিশুদ্ধ হয়ে যায়। কারণ, যে বিবাহে অভিভাবক নেই, তাতো বাহ্য দৃষ্টিতে অপূর্ণই থেকে যায়। কিন্তু এর মানে বিয়ে শুদ্ধই হয় না, এমনটি নয়।

فى الدر المختار- ( و ) شرط ( حضور ) شاهدين ( حرين ) أو حر وحرتين ( مكلفين سامعين قولهما معا ) (الدر المختار ، كتاب النكاح،-3/9)

عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبَّاسٍ؛ أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم، قَالَ: «الْأَيِّمُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا.

হযরত আব্দুল্লাহ বিন আব্বাস রাঃ থেকে বর্ণিত। রাসূল সাঃ ইরশাদ করেছেন, মেয়ে তার ব্যক্তিগত বিষয়ে অভিভাবকের চেয়ে অধিক হকদার। {মুয়াত্তা মালিক, হাদীস নং-৮৮৮, সহীহ মুসলিম, হাদীস নং-১৪২১, মুসনাদে আহমাদ, হাদীস নং-১৮৮৮, সুনানে আবু দাউদ, হাদীস নং-২০৯৮, সুনানে দারেমী, হাদীস নং-২২৩৪, সুনানে তিরমিজী, হাদীস নং-১১০৮, সুনানে নাসায়ী, হাদীস নং-৩২৬০, সহীহ ইবনে হিব্বান, হাদীস নং-৪০৮৪, সুনানে দারাকুতনী, হাদীস নং-৩৫৭৬}

عَنْأَبِيسَلَمَةَبْنِعَبْدِالرَّحْمَنِقَالَ: ”جَاءَتِامْرَأَةٌإِلَىرَسُولِاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَ،فَقَالَتْ: يَارَسُولَاللَّهِ،إِنَّأَبِيوَنِعْمَالْأَبُهُوَ،خَطَبَنِيإِلَيْهِعَمُّوَلَدِيفَرَدَّهُ،وَأَنْكَحَنِيرَجُلًاوَأَنَاكَارِهَةٌ. فَبَعَثَرَسُولُاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَإِلَىأَبِيهَا،فَسَأَلَهُعَنْقَوْلِهَا،فَقَالَ: صَدَقَتْ،أَنْكَحْتُهَاوَلَمْآلُهَاخَيْرًا. فَقَالَرَسُولُاللَّهِصَلَّىاللهُعَلَيْهِوَسَلَّمَ: «لَانِكَاحَلَكِ، اذْهَبِيفَانْكِحِي مَنْشِئْتِ

অভিভাবককে না জানিয়ে বিবাহ করা | ইসলামী যিন্দেগী