মিম্বরের উপর সিজদা করা

মুফতী মনসূরুল হক সাহেব২ অক্টোবর, ২০২৪নামায

প্রশ্ন

আমরা বহুদিন যাবৎ গ্রামের জামে মসজিদে জুমু’আর নামায পড়ে আসছি। মসজিদের পাকা মিম্বরে খুৎবা পড়া হয়। তত্পরে ফরয নামায পড়ার সময় একজন মুসল্লীর সিজদাহ্ মিম্বরের উপরে দিতে হয়। জনৈক আলেম মন্তব্য করেন যে, এতে নাকি ঐ ব্যক্তির নামায মাকরূহ্ হয়। এ ব্যাপারে বিস্তারিত বিধান কি?

উত্তর

উক্ত আলেম সাহেব ঠিক বলেন নি। কেননা সিজদার স্থান আধা হাত উঁচু হলেও নামাযের কোন ক্ষতি হয় না। আর প্রয়োজনের সময় এর চেয়ে বেশী উঁচু জায়গায়ও সিজদাহ্ করা যায়। [প্রমাণ: ফাতাওয়া দারুল উলূম, ৩:৩৪৪ # আদদুররুল মুখতার ১:৫০৩]

ولو كان موضع سجوده ارفع من موضع القدمين بمقدار لبنتين منصوبتين جاز وان اكثر لا الا لزحمة. (الدر المختار:1/503)

মিম্বরের উপর সিজদা করা | ইসলামী যিন্দেগী