মাসাইল
১০০%
পড়ার অযোগ্য কুরআন হিফাজতের তরীকা
প্রশ্ন
পুরাতন ছিঁড়া কুরআন শরীফ যা পড়ার অযোগ্য, তা কিভাবে হিফাজত করব?
উত্তর
কুরআন শরীফ ছিঁড়ে যাওয়ার কারনে যদি তা পড়ার অযোগ্য হয় তাহলে তা খুব আদরের সাথে পাক কাপড়ে পেচিয়ে মায়্যিতকে দাফন করার ন্যায় দাফন করতে হবে। এটাই উত্তম পন্থা। অবশ্য যদি কেউ হিফাজতের নিয়্যতে পুড়িয়ে ফেলে, তাহলে এটাও জায়িয আছে। তবে উত্তম নয় এবং এক্ষেত্রে পুড়ানো অংশ (ছাই) গুলো কোন পাক পানিতে মিশিয়ে দিবে। [ফাতাওয়া মাহমূদিয়া ১৪:২২, খাইরুল ফাতাওয়া ১:২১৮]
المصحف اذا صار خلقا لا يقرأ منه ويخاف ان يضيع يجعل في خرقة طاهرة ويدفن ودفنه أولى من وضعه موضعا يخاف ان يقع عليه النجاسة أو نحو ذلك ويلحد له لانه لوشق ودفن يحتاج الى اهالة التراب عليه وفي ذلك نوع تحقير الا اذا جعل فوقه سقف بحيث لا يصل التراب اليه فهو حسن ايضا كذا فى الغرائب - عالمگیری - ٣٢٣/٥