চেহারার আংশিক খোলা রাখা

প্রশ্ন

বর্তমানে অনেক দীনদার মহিলারা বোরকা পরে নেকাব উঠিয়ে রাখে। যাতে করে তাদের সম্পূর্ণ মুখমন্ডল খোলা থাকে। আবার কেউ কেউ মুখের উপর দিয়ে কাপড় পেচিয়ে রেখে চোখ বাহির করে রাখে। তার সাথে মুখের কিছু অংশ বের হয়ে যায়। এ ব্যপারে শরী‘আতের হুকুম কি?

উত্তর

শরী‘আতের দৃষ্টিতে উলামায়ে মুতাআখখিরীনের ফাতাওয়া অনুযায়ী মহিলাদের সম্পূর্ণ শরীর (শুধু পায়ের পাতা ব্যতীত) সতরের অন্তর্ভুক্ত। সুতরাং তাদের জন্য না-মাহরামদের সামনে বা রাস্তাঘাটে চলার সময় চেহারা খোলা রাখা না জায়েয। চক্ষুও সতরের অন্তর্ভুক্ত। সুতরাং, চক্ষুও ঢেকে রাখা কর্তব্য। তেমনিভাবে উভয় হাতে মোজা পরিধান করে বের হওয়া জরুরী। শুধু পায়ের পাতা খোলা রাখতে পারে। তবে উত্তম হল পায়ে মোজা পরিধান করা এবং পা খোলা না রাখা। (প্রমাণঃ হিদায়া ৪:৪৪২, ফাতাওয়ায়ে মাহমূদীয়া ৬:৩৭৩)