মাসাইল
১০০%
কিবলার দিকে পিঠ যবেহ করা
মুফতী মনসূরুল হক সাহেব৩ জানুয়ারি, ২০২৬কুরবানী ও আক্বিকা, বিবিধ, কুফর শিরক বিদ‘আত কুসংস্কার অপসংস্কৃতি
প্রশ্ন
কেউ যদি কিবলার দিকে পিঠ করে পূর্ব দিক ফিরে মোরগ যবেহ করে, এতে কোন ক্ষতি আছে কি না?
উত্তর
হাঁস-মুরগী যবেহ করার সুন্নাত তরীকা হলো এগুলোকে কেবলামুখী করে যবেহকারীর কিবলামুখী হয় যবেহ করা। প্রশ্নে বর্ণিত পদ্ধতিতে যবেহকৃত মোরগ খাওয়াতে কোন অসুবিধা নেই। কারণ এখানে কাজটি মাকরূহ হলেও জানোয়ার মুর্দার হুকুম হওয়ার মত কিছু পাওয়া যায় নি। [ফাতাওয়া মাহমূদিয়া ১৪:৩৪০]