শিক্ষকতা পেশা

মুফতী মনসূরুল হক সাহেব১৩ নভেম্বর, ২০২৫বিবিধ

প্রশ্ন

Is Teaching Profession valid for girls or combined schools, colleges or any other institutions ?

অনুবাদ - শিক্ষকতা পেশা কি মেয়েদের বা সম্মিলিত স্কুল, কলেজ বা অন্য কোন প্রতিষ্ঠানের জন্য বৈধ?

উত্তর

শিক্ষকতা মূলত একটি জায়েজ ও বৈধ পেশা। কিন্তু পারিপার্শিক কারণে তা নাজায়েজ হতে পারে। যেমন প্রশ্নোল্লিখিত স্থানে যদি নারীদের স্কুল কলেজে বা সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে চাকুরী করলে চোখের হিফাযত না হয়, পর্দার সাথে থাকা না যায়, তাহলে এমন প্রতিষ্ঠানে চাকুরী করা জায়েজ হবে না। যদি পরিপূর্ণ পর্দার সাথে ক্লাস করানো যায়, তাহলে নারীদের স্কুল-কলেজে বা সহশিক্ষা আছে এমন প্রতিষ্ঠানে শিক্ষকতা করা জায়েজ আছে।

কিন্তু যদি তা সম্ভব না হয়, তাহলে এসব প্রতিষ্ঠানে চাকুরী করা যাবে না।

وَإِذَا سَأَلْتُمُوهُنَّ مَتَاعًا فَاسْأَلُوهُنَّ مِنْ وَرَاءِ حِجَابٍ ذَلِكُمْ أَطْهَرُ لِقُلُوبِكُمْ وَقُلُوبِهِنَّ وَمَا كَانَ لَكُمْ أَنْ تُؤْذُوا رَسُولَ اللَّهِ وَلَا أَنْ تَنْكِحُوا أَزْوَاجَهُ مِنْ بَعْدِهِ أَبَدًا إِنَّ ذَلِكُمْ كَانَ عِنْدَ اللَّهِ عَظِيمًا

র্অথ : আর তোমরা তাঁর (রাসূলুল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-এর স্ত্রীগণরে কাছে কছিু চাইলে র্পদার আড়াল থকেে চাইব। এটা তোমাদরে অন্তররে জন্য এবং তাঁদরে অন্তররে জন্য অধকিতর পবত্রিতার কারণ। {সূরা আহযাব-৫৩}

বিখ্যাত তাফসীরবীদ ইমাম কুরতুবী রাহ. উক্ত আয়াতরে আলোচনায় বলনে, উক্ত আয়াতে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীদের কাছে কোনো প্রয়োজনে র্পদার আড়াল থেকে কিছু চাওয়া বা কোনো মাসআলা জিজ্ঞাসা করার অনুমতি দিয়েছেন। সাধারণ নারীরাও উপরোক্ত হুকুমের অর্ন্তভুক্ত। (তাফসীরে কুরতুবী ১৪/১৪৬)

নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর স্ত্রীগণ হলেন সকল মুমিনদের মা। অথচ তাঁদের সাথেই লেনদেনে বা কথা-র্বাতা বলতে হলে র্পদার আড়াল থেকে করতে বলা হয়েছে। তাহলে অন্যান্য সাধারণ বেগানা নারীদের ক্ষেত্রে হুকুমটি কত গুরুত্বর্পূণ হওয়া উচিত তা তো সহজইে অনুমেয়।

عنجابربنعبداللهقالقالرسولاللهصلىاللهعليهوسلمأيهاالناساتقوااللهوأجملوافيالطلب . فإننفسالنتموتحتىتستوفيرزقهاوإنأبطأعنها . فاتقوااللهوأجملوافيالطلب

শিক্ষকতা পেশা | ইসলামী যিন্দেগী